jagonews24.com
Latest items from this RSS source.
এখন থেকে একাদশে নিয়মিত তিন পেসার খেলাতে চান সিমন্স
ঘরের মাঠে সিরিজ, মিরপুরের উইকেট- দুইয়ে মিললেই বাংলাদেশের একাদশে দেখা যায় স্পিনারদের আধিপত্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত অক্টোবরেও ৩ ম্যাচের সিরিজে পেসাররা বোলিং করার সুযোগ পেয়েছেন মাত্র ১৫ ওভার। এর মধ্যে শেষ ম্যাচে একাদশে থাকা একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান …
পাবনায় পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর পশুর হাটে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা বা হাসিল আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনও করেছেন স্থানীয়রা। জানা গেছে, প্রতি শনিবার উপজেলার শরৎনগর বাজারে পশুর হাট বসে। …
সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে যা বললেন আসিফ আকবর
লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস পেয়েছেন। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি সোমবার (৯ মার্চ) যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্…
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান, অবৈধ ওষুধ-ভারতীয় পণ্য উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক, অবৈধ ওষুধ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট …
মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন
রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য …
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১২৫৫
প্রায় নয়দিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। গত সপ্তাহে ইরানে আকস্মিক যৌথ অভিযান শুরু হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ইসরায়েলের বিভিন্ন অংশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূ…
ডিসি সম্মেলন শুরু ৩ মে
চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হবে আগামী ৩ মে। চারদিনব্যাপী সম্মেলন শেষ হবে ৬ মে। প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা সোমবার (৯ মার্চ) ডিসি …
ঈদে কসমেটিকস চাহিদার শীর্ষে নিওর-লিলি ব্র্যান্ড
আসন্ন রমজানের ঈদকে ঘিরে দেশের কসমেটিকস বাজারে চাহিদার শীর্ষে উঠে এসেছে নিওর ও লিলি ব্র্যান্ডের বিভিন্ন পণ্য। রাজধানীসহ দেশের প্রধান শহরগুলোর প্রসাধনী দোকান ও অনলাইন প্ল্যাটফর্ম ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। এবার রোজায় আগে ভাগেই ঈদের কেনাকাটায় বাড়তি ভিড় দেখা গেছে …
ভিজিটর ভিসায় বিদেশে দত্তক নিলে আইনি জটিলতা হতে পারে
বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার ক্ষেত্রে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা তৈরি হতে পারে। সোমবার (৯ মার্চ) ভিসা সংক্রান্ত এক বার্তায় ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা ব্…
ভারতীয়-পাকিস্তানি পোশাকের দাপটে মিরপুরের বেনারসি পল্লিতে বিক্রি কম
রাজধানীসহ সারাদেশের বিপণিবিতানে চলছে ঈদের কেনাকাটার ধুম। ক্রেতার ভিড়ে কোনো কোনো পোশাকের দোকানে তিল ধারণেরও উপায় নেই। তবে, উল্টো চিত্র রাজধানীর মিরপুর-১১ নম্বর বড় মসজিদ সংলগ্ন শাড়ি পল্লি মার্কেটে যা আদি বেনারসি পল্লি মার্কেট হিসেবে পরিচিত। গত শুক্রবার (৬ মার্…
গ্রেফতার থেকে স্বামীকে রক্ষায় জড়িয়ে ধরলেন দ্বিতীয় স্ত্রী, ভিডিও ভাইরাল
গাজীপুরে দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেফতার করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে। গ্রেফতারের সময় শাহীন মোল্লাকে জড়িয়ে ধরেন স্ত্রী মীম। এসময় তাদের আবেগঘন মুহূর্তের কয়েক মিনিটের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে …
কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে
বৈশ্বিক যুদ্ধ ও অর্থনৈতিক অস্থিরতার সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে ‘ভ্যালু ফর মানি’-তে জোর দেওয়া হচ্ছে। উন্নয়ন পরিকল্পনায় কর্মস…
সূচকের বড় উত্থান, কমেছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতনের পর দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দা…
টেকসই অংশীদারত্বে অব্যাহত সহযোগিতায় জোর বাংলাদেশ-কানাডার
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাত এই অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক…
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিই…
লেবাননে বাড়িঘরে অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল
ইসরায়েল দক্ষিণ লেবাননের একটি শহরের আবাসিক এলাকায় অবৈধভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরে বাড়িঘ…
ঐতিহ্য আর স্টাইলে মুগ্ধতা ছড়ালেন মৃণাল
বলিউড তারকাদের ফ্যাশন অনেক সময়ই হয়ে ওঠে নতুন ট্রেন্ডের অনুপ্রেরণা। বিশেষ করে ঐতিহ্যবাহী পোশাকে আধুনিকতার ছোঁয়া যোগ করার ক্ষেত্রে তাদের স্টাইল আলাদা করে নজর কাড়ে। মৃণাল ঠাকুরের স্টাইলও তেমনই, যেখানে ক্লাসিক সৌন্দর্য ও সমসাময়িক নকশার এক সুন্দর মেলবন্ধন দেখা যায়…
মদের মামলায় খালাস পেলেন আসিফ আকবর
লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর খালাস পেয়েছেন। সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি যুক্তিতর্ক শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, মামলায় র…
ভৈরবের ফিলিং স্টেশনে তেল সংকট, ভোগান্তিতে চালকরা
কিশোরগঞ্জের ভৈরবের ফিলিং স্টেশনগুলিতে অকটেন, পেট্রোল সংকটে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা। চাহিদা থাকলেও প্রত্যেক চালককে তাদের মোটরসাইকেলের জন্য ২-৩শ’ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না। সোমবার (৯ মার্চ ) দুপুরে ভৈরব শহরের ভাই ভাই ফিলিং স্টেশন, মিন্টু মিয়া ফিলিং স্…
বিয়েবাড়ির আলোকসজ্জার তারে স্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সুজিত বর্মন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত বর্মন ওই গ্রামের সত্যময় বর্মনের ছেলে…
মিরসরাইয়ে ১৫.৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফ্লারিশ গার্মেন্টস
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৫ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীন (হংকং)-ভিত্তিক প্রতিষ্ঠান ফ্লারিশ গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া…
পদ্মা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
পদ্মা ব্যাংক পিএলসির উদ্যোগে রোববার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- প্রতিপাদ্যকে সামনে রেখে ফুল দিয়ে নারী সহকর্মীদের সম্মাননা জানানো হয়। ব্যাংকের গুলশান কর্পোরেট হেড অফিসে আয়োজিত অনুষ্…